Songtexte




কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া?
এসেছ কি হেথা তুমি পথ তব ভুলিয়া?
কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া?
তোমার লাগিয়া আজ পরিনি মিলনসাজ
তোমার লাগিয়া আজ
বিরহশয়নে ছিনু আঁখি ছলছলিয়া
বিরহশয়নে ছিনু আঁখি ছলছলিয়া
কে জানিত ছিল মোর দোরখানি খুলিয়া
কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া?
ধরিব তোমার কর, দাঁড়াও পথিক বর
ধরিব তোমার কর
গেঁথে নিই কুসুমমালা, তুলি প্রেম কলিয়া
গেঁথে নিই কুসুমমালা, তুলি প্রেম কলিয়া
না হইতে মালা গাঁথা যেয়ো নাকো চলিয়া
কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া?
এসেছ কি হেথা তুমি পথ তব ভুলিয়া?
কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া?



Autor(en): Kalipada Sen, Atul Prasad


Attention! Feel free to leave feedback.
Wird geladen
Wird geladen