Nasir - Monta Tomar Songtexte

Songtexte Monta Tomar - Nasir

মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি
মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি
আমি ওই মাটিরে কাদা কইরা সুন্দর একটা পুতুল গইড়া
ওই মাটিরে কাদা কইরা সুন্দর একটা পুতুল গইড়া
প্রেমানলে পুইড়া পুইড়া করতাম তারে খাঁটি
মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি
মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি
মাটি কাদা করতে আমার চোখের পানি দিতাম
সূর্যের আলোয় তারে আবার শক্ত কইরা নিতাম
মাটি কাদা করতে আমার চোখের পানি দিতাম
সূর্যের আলোয় তারে আবার শক্ত কইরা নিতাম
খুশির আঙিনাতে রাইখা অন্তর দিয়া দেইখা দেইখা
খুশির আঙিনাতে রাইখা অন্তর দিয়া দেইখা দেইখা
করতাম পরিপাটি, তারে করতাম পরিপাটি
মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি
মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি
বুকের মাঝে রাখতাম বসায়ে মনের পুতুল তোমার
নিঃশ্বাস হইয়া বাঁচায়ে রাখতো পরানখানি আমার
বুকের মাঝে রাখতাম বসায়ে মনের পুতুল তোমার
নিঃশ্বাস হইয়া বাঁচায়ে রাখতো পরানখানি আমার
তুমি হইতে আমার অন্তর, তোমায় লইয়া মনের ভেতর
তুমি হইতে আমার অন্তর, তোমায় লইয়া মনের ভেতর
করতাম হাঁটাহাঁটি, বন্ধু, করতাম হাঁটাহাঁটি
মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি
মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি
আমি ওই মাটিরে কাদা কইরা সুন্দর একটা পুতুল গইড়া
ওই মাটিরে কাদা কইরা সুন্দর একটা পুতুল গইড়া
প্রেমানলে পুইড়া পুইড়া করতাম তারে খাঁটি
মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি
মনটা তোমার হইতো যদি কুমারবাড়ির মাটি

Attention! Feel free to leave feedback.