Rabindranath Tagore - Tabu Mone Rekho Songtexte

Songtexte Tabu Mone Rekho - Rabindranath Tagore




তবু মনে রেখো
তবু মনে রেখো
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়
নবপ্রেমজালে
মনে রেখো
তবু মনে রেখো
যদি থাকি কাছাকাছি
দেখিতে না পাও ছায়ার মতন
আছি না আছি
মনে রেখো
তবু মনে রেখো
যদি জল আসে আঁখিপাতে
যদি জল আসে আঁখিপাতে
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে
মনে রেখো
যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে
তবু মনে রেখো
তবু মনে রেখো
যদি জল আসে আঁখিপাতে
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে
মনে রেখো
যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে
তবু মনে রেখো




Attention! Feel free to leave feedback.