paroles de chanson




চারিদিকে যেন এক স্বপ্ন ঘোর
তোমার আমার ভালোবাসার খবর
কি যেন কি আছে লেখা
আধো আলো-ছায়ায় ডোবা এই প্রহর
তোমাতেই মন মিলে মিশে একাকার
কতগুলো ভোর তোমার সাথে দেখা
তোমায় ভেবে লেখা কোনো কবিতায়
আমার শিহরণেও তোমাকে পাওয়া
তোমার স্পর্শে হারিয়ে গেছি
তোমার আমার সুরে
অপার এই মন ঘুরে
দূরে আবার নতুন করে
নিভৃত সব ইচ্ছেগুলো
তোর কামনায় পোড়ে



Writer(s): Meraz Mohsin Copyright: Gaan Baksho Music



Attention! N'hésitez pas à laisser des commentaires.
Chargement
Chargement