Текст песни




আধো আলো-আঁধারে, শত মানুষের ভিড়ে
সহসা মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নের মতন
নিয়ে চলো দূর দখিনাতে, শহরের কোলাহল ছেড়ে
চলো না যাই, হারিয়ে যাই আজ এই রাতে
আধো আলো-আঁধারে, শত মানুষের ভিড়ে
সহসা মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নের মতন
নিয়ে চলো তোমারি সেই ঠিকানায়
ছুঁয়ে নিবিড় রঙধনু-মায়ায়, সাত রং ছায়ায়
চলো না দূরের মায়ায়, জড়াব প্রিয় তোমায়
নিয়ে চলো দূর দখিনাতে, শহরের কোলাহল ছেড়ে
চলো না যাই, হারিয়ে যাই আজ এই রাতে
আধো আলো-আঁধারে, শত মানুষের ভিড়ে
সহসা মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নের মতন
নিয়ে চলো মেঘেরই দূর সীমানায়
যেথা গভীরে প্রণয়ের আলো ছুঁয়ে ছুঁয়ে যায়
এসো না অধির জোছনায়, হারাব নীরবতায়
নিয়ে চলো দূর দখিনাতে, শহরের কোলাহল ছেড়ে
চলো না যাই, হারিয়ে যাই আজ এই রাতে
আধো আলো-আঁধারে, শত মানুষের ভিড়ে
সহসা মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নের মতন





Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка