Текст песни




কান্দে... কূলে... তোর লাইগা কেউ
মনে কি পড়েনা মাঝি, মনে কি পড়েনা।
দূরে. তোরে. লইয়া যায় ঢেউ
মনে কি পড়েনা মাঝি, মনে কি পড়েনা।
চৌপর রাতি জাগি, স্বপ্ন আমার ভাঙে
উথালি, পাথালি, মন তোর গহীন গাঙে
ভাবিনি এভাবে রবে যে ভুইলা কেউ
মনে কি পড়েনা মাঝি (।।)
মনে কি পড়েনা
কূলেরি আশাতে, অকূলে ভাইসা যাই
জানিনা আমি তোর মনটা কি কইরা পাই
যদি আমারে দিত নদী কইরা কেউ
রসুই ঘরে একা, কান্দি ধোঁয়ার ছলে
দেইখা লোকে আমায় কত কি যে বলে
বলেনা আমার কথা তারে যাইয়া কেউ
মনে কি পড়েনা মাঝি
মনে কি পড়েনা।




Mehreen - Best of Mehreen
Альбом Best of Mehreen
дата релиза
02-11-2012




Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка