Текст песни




প্রিয়তমা, দেখেছি তোমায়
কতরাত কেটেছে আমার এই স্বপ্নেতে
তোমার ওই হাসি মুক্তোর মতো
খুঁজেছি বালুচরে একদিন, একদিন
বেঁধেছো আমায় তুমি মায়াজালে
জ্বেলেছো প্রদীপ প্রেমের আশার দুয়ার খুলে
প্রিয়তমা, থেকো চিরদিন
আমার এই জীবনের মাঝে কবিতা হয়ে
আর এইভাবে মুক্ত বাতাস
বয়ে যাক এই অন্তরে একদিন, একদিন
হারাবো দু'জন কোনো অচিন দেশে
রুপকথার রংতুলিতে লিখবো তোমার নাম
মিশেছে দু'টি মন আজ মহালগ্নে
ঝরেছে সুখের বর্ষা শ্রাবণে
দেখেছি তোমার চোখে ভালোবাসা
নিরাশা করে আজ দিলে আশা
প্রিয়তমা, প্রিয়তমা
প্রিয়তমা, চলে যাক সময়
থাকবো চিরকাল শুধু তোমার হয়ে
কত বসন্ত, কত পূর্ণিমায়
দেখবো দু'চোখ ভরে তোমাকে একদিন, একদিন
শেষ হবে রাত কত কথায় সঙ্গোপনে
অন্ধকার ঘুচবে আজ প্রেমের আগুনে
মিশেছে দু'টি মন আজ মহালগ্নে
ঝরেছে সুখের বর্ষা শ্রাবণে
দেখেছি তোমার চোখে ভালোবাসা
নিরাশা করে আজ দিলে আশা
প্রিয়তমা, প্রিয়তমা



Авторы: Miles Copyright: Giant Robot Entertainment Llp



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка