Текст песни




বন্ধু তুই দুঃখ না সুখ রাগ না অনুরাগ
বন্ধু আজও দুঃখ কি তোর স্বপ্নে বসায় ভাগ
আয় ফিরে আয় স্মৃতির ভাঁজে আর কত নির্বাক
মন মেলাবো মনের মাঝে একটু আমায় ডাক
তোর কারনে এই বিজনে আজও বসে আছি
আয় ফিরে আয় স্বপ্নছায়ায় হৃদয়ের কাছাকাছি
বৃষ্টি এলে এখনো কি ভিজতে ভালবাসিস
শেষ বিকেলে পথ চেয়ে কি আশায় আশায় থাকিস
বুকের ভেতর আজও অবুঝ ভালবাসার দাগ
মন মেলাবো মনের মাঝে একটু আমায় ডাক
তারায় তারায় রাত্রি নামে জোছনা গায়ে মেখে
রাতের শেষে নতুন ভোরের গল্প কে লেখে
অনেক কিছুই বলার আছে আজ এটুকুই থাক
মন মেলাবো মনের মাঝে একটু আমায় ডাক





Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка