Текст песни




তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
রেখো না আর
বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
ঝড়কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটিতে
ঝড়কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও ওগো
আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка