Текст песни




অভিমানী
রুপোলি জলের প্রভায় হৃদয়
আমার ভেতরে রাখতে
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও
আমায় ছুঁয়ে থাকতে
সেখানে হঠাৎ মেঘের প্রপাত্
করলো আঁধার উল্লাস
কারণটা কী জানা হয়নি
সেই থেকে একা বসবাস
অভিমানী
এতো পিছুটান এতো অভিমান
এখনও চোখের ভাষায়
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবারও তোমার আঙুলে
আমার আঙুল রাখবো
ফিরে এসে বলবে পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ওও ওওও ওও
দশমীর ভাঙ্গা চাঁদ
আবারও একসাথে দেখবো
শ্রাবণের ধারাতে
আবারও একসাথে ভিজবো
এতো অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবারও তোমার আঙুলে
আমার আঙুল রাখবো
ফিরে এসে বলবে পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
রুপোলি সে জলের প্রভা
এখনও আমার মন
তুলনা করো না
তুমি আগেও করতে যেমন
এতো অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবারও তোমার আঙুলে
আমার আঙুল রাখবো
ফিরে এসে বলবে পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ওও ওওও ওও





Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка