Tipu - Tumi Nei текст песни

Текст песни Tumi Nei - Tipu




সেই ট্রাম বাস রাস্তা ঘাট
সেই রাস্তার দোকান পাট
লাগছে না কিছু সেই যে আজ হঠাৎ
আজ হঠাৎ স্তব্ধ গড়ের মাঠ
শান্ত ব্যস্ত বাজার হাট
কোথায় হারিয়ে গেল কলকাতা
তুমি নেই সব দেখে সেই সব
সব আছে সবই আছে তবু নেই
রং হয়ে গেল ঘোলাটে
এই শহরের মলাটে
আজ সব কিছু আজ বড় অযথা
ছিল ঝঞ্ঝাট ছিল উচ্ছাস
ছিল হতাশা ছিল বিশ্বাস
আজ সব কিছু নিদারুন সাদা কালো
আজ পকেটে ভরা শূন্যতা
হৃদয়ে বড় দৈন্যতা
শহর আমার গরিব হয়ে গেল
তুমি নেই সব দেখে সেই সব
সব আছে সবই আছে তবু নেই
চেনা পথ ঘাট অচেনা
চেনা চেনা মুখ অজানা
আজ হঠাৎ সব কিছুই এলো মেলো
তুমি নেই সব দেখে সেই সব
সব আছে সবই আছে তবু নেই
রং হয়ে গেল ঘোলাটে
এই শহরের মলাটে
কোথায় হারিয়ে গেল কলকাতা
নিয়ে ঝঞ্ঝাট ভরা দিন টা
নিয়ে হাজার গন্ডা চিন্তা
ছিল শহর আমার বড়ই আত্মহারা
ছিল রোজকার অশান্তি
তবু ছিল না কোনো ক্লান্তি
ছিল না আমার মনটা দিশা হারা
তুমি নেই সব দেখে সেই সব
সব আছে সবই আছে তবু নেই
আছে দু চোখ ভরা ক্লান্তি
আছে উপর উপর শান্তি
ভেতরে শুধু জমা হতাশা
তুমি নেই সব দেখে সেই সব
সব আছে সবই আছে তবু নেই
রং হয়ে গেল ঘোলাটে
এই শহরের মলাটে
হারিয়ে গেল আমার কলকাতা




Внимание! Не стесняйтесь оставлять отзывы.