Redemption - Aaj Raate текст песни

Текст песни Aaj Raate - Redemption




আজ রাতে কেউ বলে যদি অন্য কারোর কথা
ঝাপসা হয়ে আসে ওই চোখের দু'টো পাতা
চেনা মুখ কেন অচেনা, লাগে যে দিশেহারা
বৃষ্টি নামে বোধ হয়, আর শেষ হলো চাওয়া
হাত বাড়ালে পারো ছুঁতে, তবু কেন হাত গুটিয়ে
তোমার ওই হাসিতে দেখো বন্দী রয়েছি
কার নামে নাম জড়িয়ে আমাকে দিলে দূরে সরিয়ে
তোমার ওই স্পর্শ রেখে বলতে চেয়েছি
ভেবো না, যদি চলে যেতে চাও
এভাবে সব মিথ্যে হয়ে যায়
রেখো না ওই স্মৃতির হাত ধরে
কেঁদো না, যদি স্বপ্ন হেরে যায়
আজ রাতে কেউ বলে যদি অন্য কারোর কথা
আলিঙ্গন, অভিমান, সব তুচ্ছ লাগে আমার
বাস্তবে মুখ ডুবিয়ে হারিয়েছি আহ্বান
জানি না, আমি জানি না, কবে মায়া ছাড়বে
বাসবো আবার ভালো, শুধু তোমাকেই
হাত বাড়ালে পারো ছুঁতে, তবু কেন হাত গুটিয়ে
তোমার ওই হাসিতে দেখো বন্দী রয়েছি
কার নামে নাম জড়িয়ে আমাকে দিলে দূরে সরিয়ে
তোমার ওই স্পর্শ রেখে বলতে চেয়েছি
ভেবো না, যদি চলে যেতে চাও
এভাবে সব মিথ্যে হয়ে যায়
রেখো না ওই স্মৃতির হাত ধরে
কেঁদো না, যদি স্বপ্ন হেরে যায়
কেঁদো না, যদি স্বপ্ন হেরে যায়
কেঁদো না...
যদি স্বপ্ন হেরে যায়



Авторы: Redemption



Внимание! Не стесняйтесь оставлять отзывы.