Текст песни




নিরীহ মনের বিশ্বাস নিয়ে
শান্তি নিশ্বাস নিলে ছিনিয়ে
চোখ খুলে কেউ দেখেনি
রাতে তারা জ্বলেনি
জানালা বন্ধ রয়
আলো খুঁজে না পেয়ে আমি এত একা
স্তব্ধ হয়ে
নদীর স্রোতে আমি আজ ভেসে যাই
তখন দেখি তোমায়
কেউ শোনেনা, হায়
আমার নেই গান, আমার নেই সুর
আমি ছায়া
অবসন্ন মন, ক্লান্ত দেহ
হৃৎপিণ্ড থেকে নিলে স্নেহ
সর্বদোষে দোষী
তবুও ভালোবাসি
কাঁদতে না পেরে হাসি
আলো খুঁজে না পেয়ে আমি এত একা
স্তব্ধ হয়ে
নদীর স্রোতে আমি আজ ভেসে যাই
এখন দেখি তোমায়
কেউ শোনেনা, হায়
আমার নেই গান, আমার নেই সুর
আমি ছায়া
জানি আমি আজ একা নই
ধ্বংস করবো সব ভয়
আমি শক্তিবান
এই আমার অভিযান
সব শেষে তুমি একা
আর বন্দী না
আমার আলোয় প্রাচীর সব ভেঙে যায়
সবাই দেখে তোমায় সত্যের আলোয়
আমাদের নেই ভয়
আমাদের এই জয়
আজ এই আলো



Авторы: Arafat Kazi



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка