Текст песни




ছারখারে ছড়াছড়ি ছোটে ছয় ছিটিয়াল
ছন্নছাড়া ছোরা ছিনতাইয়ে ছোলে ছাল
ছকে ছকে ছাকনিতে টাকা ছাঁকা ছিল ছল
ছমছমে ছোট রাতে ছটফট ছোড়ে জাল
ছায়াবাজি ছাউনিতে ছোঁয়া ছাড়া ছিটকিনি
ছাড়া ছাড়া ছেলেমেয়ের ছুটি ছিড়ে ছিনিবিনি
ছাঁদনাতলে ছোক ছোক ছোঁচা ছিনতাই
ছিলিমের ছারপোকা ছড়া ছাড়ে দূর ছাই
ছাইপাশে ছয়লাপ ছানাবড়া ছানিচোখ
ছারপোকা ছোবলে ছ'টকার ছিনে জোক
ছুঁচোমুখো ছাত্র ছুতো ছাড়া ছ্যাকা খায়
ছোপ ছোপ ছাতা হাতে ছিপ ছুড়ে ছাতু খায়
ছুঁলিওয়ালা ছুচিবাই ছিয়াশিতে ছক্কা
ছিপছিপে ছাত্রী ছত্রিশে অক্কা
ছলছল চোখে ছিঁচকাঁদুনেরা ছিপি খা
ছারখারে ছড়াছড়ি ছবি ছেপে ছড়া গা



Авторы: Shayan Chowdhury Arnob



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка