Текст песни




ধুলো ওঠে খুব
আজকাল খুব ধুলো
পাতাঝরে যায়
শুকনো যে পাতাগুলো
শব্দ শোনে না
শোনে না অন্ধ কান
একটা কুসুমও পায় নি যে নির্বাণ
দৃষ্টি পুড়েছে
জলে ধুয়ে গেছে ক্রোধ
নির্বোধ কাম
কামনাবিহীন বোধ
দৃষ্টি পুড়েছে
জলে ধুয়ে গেছে ক্রোধ
নির্বোধ কাম
কামনাবিহীন বোধ
ক্ষণ যত কাটে
কাটে তত সুতোগুলো
মাথা ধরে আসে
ভরে আসে কাচ ধুলো
ধুলো ওঠে খুব
আজকাল খুব ধুলো
পাতাঝরে যায়
শুকনো যে পাতাগুলো
শব্দ শোনে না
শোনে না অন্ধ কান
একটা কুসুমও পায় নি যে নির্বাণ



Авторы: arnob, toufique



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка