Текст песни




একাকী হৃদয়ে থাকবে আর কতকাল
ছন্নছাড়া অভিমান
নিরালায় একাকী
শুনবো আর কতকাল
অন্ধকারের কলতান
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলি বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাব অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
দুঃস্বপ্নের দিন থমকে যায়
শুধু অবিরাম সময় বয়ে যায়
কত বিষাদে কত বিরহে কত প্রহর কেটে গেছে
বোবা সময়ে মৃদু পরশে সব যন্ত্রণা মুছে গেছে
নিঃসঙ্গ প্রাসাদে লিখব আর কতকাল
দীর্ঘশ্বাসের কবিতা
মেঘ ঢাকা আকাশে আঁকব আর কতকাল
রংহীন ধূসর জলছবি
নেমেছি তাই আমি. জীবনের পথে...
বাতাসের কাকলী. বলে যায় যে আমাকে.
সময়ের ছলনায় ভুলে যাব অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান...





Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка